২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

জোভান-পায়েলের ঈদের নাটক ‘মাধবীলতা’

‘মাধবীলতা’ নাটকটি আসছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2024, 05:35 PM

Updated : 05 Apr 2024, 05:35 PM

প্রেমের গল্পে ঈদের নাটকে দর্শকদের সামনে আসছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

‘মাধবীলতা’ নাটকে প্রেমিক-প্রেমিকার চরিত্রে তাদের দেখা যাবে। প্রবীর রায় চৌধুরী ও অনিক ইসলামের যৌথ চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন প্রবীর নিজেই।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘মাধবীলতা’ নাটকটি আসছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমভি বলেছে, "মনের মানুষকে নিজের করে পাওয়ার জন্য পৃথিবীতে কত ঘটনাই ঘটে। তবে সব ঘটনাকে ছাপিয়ে এই ঘটনাটি একেবারেই ব্যতিক্রম। যা দেখা যাবে এ নাটকে। প্রেমিকা কেয়া পায়েলকে পেতে প্রেমিক জোভানের জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে দেখা যাবে। " 

গল্পের শুরুতে ফেসবুক চ্যাট করে একে অপরের প্রেমে পড়ে যান জোভান ও কেয়া পায়েল।

প্রেমের গভীরতা যখন বিয়ের সিদ্ধান্তে পৌঁছায় তখন জোভান আবিষ্কার করেন পায়েলের এক নতুন জটিলতা। যা শুনে জোভানের পরিবার বেঁকে বসে।

শুরু হয় প্রেমিকাকে পাওয়ার জন্য জোভানের অন্যরকম আত্মত্যাগ।