১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাগরিকের নেতৃত্বে আসাদুজ্জামান নূর ও সারা যাকের

নতুন এই কমিটি আগামী ৩ বছর দলের নেতৃত্বে থাকবে।

নাগরিকের নেতৃত্বে আসাদুজ্জামান নূর ও সারা যাকের

নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন কমিটির সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 12:46 AM

Updated : 10 Oct 2023, 12:46 AM

আসাদুজ্জামান নূরকে সভাপতি এবং সারা যাকেরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে দেশের অন্যতম নাট্যসংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়।

গত ৩ অক্টোবর নাট্যদলটির সভায় নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়। এই কমিটি আগামী ৩ বছর দলের নেতৃত্বে থাকবে।

নব-গঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন অভিনয়শিল্পী আবুল হায়াত। এছাড়া নিমা রহমান, ফারুক আহমেদ, নাসিরুল হক খোকন আছেন সহ-সভাপতি হিসেবে।

আব্দুর রশিদ কোষাধ্যক্ষ, মো. ফখরুজ্জামান চৌধুরী সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, পান্থ শাহরিয়ার প্রশিক্ষণ সম্পাদক এবং মোস্তাফিজ শাহীন প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে আছেন খালেদ আনোয়ার, এম এস আলী বিপ্লব, হারুনূর রশিদ, অম্লান বিশ্বাস, শরীফ, মোস্তাফিজুর রহমান, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি ও ফারহিন খান জয়িতা।