২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহর চিরবিদায়

ধানমন্ডির বাসায় তার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 10:25 AM

Updated : 23 Jan 2024, 10:25 AM

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ আর নেই।

বুধবার বিকাল ৫টার দিকে ধানমন্ডির বাসায় তিনি মারা যান।

তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বিজরী বলেন, “বাসাতেই কিছুক্ষণ আগে মা মারা গেছেন, আমি এখন গ্রিন লাইফ হাসপাতালে এসেছি ডেথ সার্টিফিকেট নিতে। এখন কথা বলার মতো অবস্থায় নাই।”

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)