পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন শাহরুখ-কাজল?
শাহরুখ বলেছিলেন, “আমরা বিবাহিত নই। কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।”
শিগগিরই অভিনয় জীবনের ৩০ বছর পূর্ণ করতে চলেছেন বলিউডের এ যাবৎকালে সবচয়ে সফল জুটি শাহরুখ খান ও কাজল। ১৯৯৩ সালে ‘বাজিগরের’ পর কেবল কাজের সুবাদেই নয়, ব্যক্তিজীবনেও বন্ধু তারা। যদিও তাদের ঘনিষ্ঠতা নিয়ে অনেকেই সংশয়ে ভুগতেন। অনেকেই মনে করতেন, বাস্তবেও তারা স্বামী-স্ত্রী।
বলিউড লাইফ জানিয়েছে, সম্প্রতি এ তারকা জুটির একটি পুরনো ভিডিও শাহরুখের ফ্যান অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সেখানে শাহরুখ ও কাজল একটি ক্যাবে বসে ছিলেন। ইহরান নামের ক্যাব চালক অভ্যর্থনাও জানিয়ে তাদের বলেন, তাদের বিবাহিত দেখাচ্ছে। আর তখনই ট্যাক্সি চালককে ঘোল খাওয়ান শাহরুখ।
একটুও বিচলিত না হয়ে তাৎক্ষণিকভাবে রসিকতা করে নায়ক বলেছিলেন, “আমরা বিবাহিত নই। কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।”
শাহরুখের কথা শুনে প্রায় হতবাক কাজল। তবে শাহরুখের এই ধরনের রসকিতায় অভ্যস্ত ছিলেন কাজল।
মজার ব্যাপার হল, পরিচয়ের শুরুতে কাজলকে মোটেও পছন্দ করতেন না অভিনেতা। অভিযোগ- কাজল প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন। বাজিগরে দুই সপ্তাহ শুটিং করার পর বিরক্ত হয়ে তিনি আমিরকে ফোন করে বলেছিলেন, কাজলের সাথে কখনই কাজ করতে পারবেন না আমির, কারণ কাজল খুবই বিরক্তিকর, বড্ড বেশি কথা বলেন।
কিন্তু সেদিন সন্ধ্যায়ই নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ। বাজিগরে নায়িকার অভিনয় দেখে নিজের চিন্তাকে সম্পূর্ণরূপে বদলে নেন। এমনকি আমিরকে ফোন করেও কাজল সম্পর্কে তার কথা ফিরিয়ে নেন।
জনপ্রিয় এ জুটি ‘বাজিগরের’ পর ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’ ও ‘দিলওয়ালে’র মতো অসংখ্য হিট সিনেমায় জেুটি বেঁধে কাজ করেছেন।
[সংবাদটি প্রথমে প্রকাশিত হয়েছে ফেইসবুকে ৪ অক্টোবর ২০২৩ তারিখে
