২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘থিয়েটার ইউল্যাব’ আনছে ‘প্রায় তিন/চার জন’

বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) রিসার্চ বিল্ডিং অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 03:18 PM

Updated : 15 Aug 2023, 03:18 PM

‘থিয়েটার ইউল্যাব’ মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক ‘প্রায় তিন/চার জন’।

বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) রিসার্চ বিল্ডিং অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হবে।

জাহিদ সোহাগের লেখা নাটকটি মঞ্চে নির্দেশনা দিয়েছেন সারোয়ার জাহান উপল। অভিনয় করবেন থিয়েটার ইউল্যাবের সদস্যরা।

নির্দেশক সারোয়ার জাহান উপল গ্লিটজকে বলেন, “এটি আমার নির্দেশনায় প্রথম কোনো মঞ্চনাটক। এর আগে মঞ্চে অভিনয় করেছি এবং থিয়েটারের নেপথ্যের বিভিন্ন কাজের সাথেও যুক্ত থাকার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে প্রথম কোনো নাটক নির্দেশনা দিচ্ছি।”

নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, “এটি উত্তর-আধুনিক নাটক, আমাদের জীবনের অনিশ্চয়তার কথা বলে। হত্যা, গুম, খুন, ধর্ষণ ইত্যাদির মধ্য দিয়ে যে আমরা একটা অনিশ্চিত সমাজে বাস করি, সেটাই এই নাটকের মুখ্য বিষয়।”

নাটকের উদ্বোধনী মঞ্চায়নে উপস্থিত থাকবেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ।

এছাড়া ইউল্যাবের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করবেন।