২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে মোবাইল ফোন সঙ্গে রাখেন না পরীমনি

পরীমনি চেষ্টা করছেন মোবাইল ফোন যেন তার ছেলের সামনে না থাকে।

যে কারণে মোবাইল ফোন সঙ্গে রাখেন না পরীমনি

ছেলে রাজ্যকে নিয়ে পরীমনি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 05:34 PM

Updated : 10 Apr 2023, 05:34 PM

সন্তান রাজ্য বড় হচ্ছে, তার বড় হয়ে ওঠার এই সময়ে নায়িকা পরীমনি আরেকটু ‘সচেতন’ হয়েছেন। তাই নিজের অভ্যাসেও পরিবর্তন আনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা।

সোমবার ফেইসবুকে এক পোস্টে পরীমনি জানিয়েছেন, তার আট মাস বয়সী ছেলের নজর থাকে মোবাইল ফোনের দিকে।বিষয়টি লক্ষ্য করার পর থেকে তিনি চেষ্টা করছেন ছেলের সামনে যেন মোবাইল রাখা না হয়।

হাতের কাছে না থাকায় অনেক সময় ফোন ধরতে পারেন না পরীমনি। সে কারণে কারো ফোন ধরতে পারলে মোবাইলে একটি মেসেজ দিয়ে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত বছরের ১০ অগাস্ট পরীমনি ও অভিনেতা শরীফুল রাজের ঘর আলো করে জন্ম হয় রাজ্যের। এর পর থেকে ছেলেকে নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে এ নায়িকার। সোশাল মিডিয়াতেও ছেলের সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি।

আগামীতে মা দিবস উপলক্ষে ১৯ মে মুক্তি পাবে পরীমণির সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমার কাহিনী গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়ে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তান ও তার মায়ের গল্প ঘিরে।