‘শঙ্কামুক্ত’ ম্যাডোনা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন
অসুস্থতার কারণে ৬৪ বছর বয়সী এই তারকার ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করতে হয়।
মারাত্মক ব্যাকরেটিয়া সংক্রমণের চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বড়ি ফিরেছেন মার্কিন পপতারকা ম্যাডোনা।
ম্যাডোনার ঘনিষ্ঠ একজনের বরাতে সিএনএন জানিয়েছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা শেষে বৃহস্পতিবারএকটি ব্যক্তিগত অ্যাম্বুলেন্সে করে তাকে নিউ ইয়র্ক সিটির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
“তিনি এখন শঙ্কামুক্ত,” বলেন ওই ব্যক্তি।
এর আগে বুধবার ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি জানান, গত শনিবার মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই পপতারকাকে নিউ ইয়র্ক সিটির এক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
অসুস্থতার কারণে ৬৪ বছর বয়সী এই তরকার ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করতে হয়।
তবে বুধবারই তার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ম্যাডোনাকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এরপরই বৃহস্পতিবার তার ঘরে ফেরার খবর পাওয়া গেল।
