Published : 11 Mar 2024, 09:13 PM
‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান সেরা পরিচালকের পুরস্কার পাওয়ায় গর্বিত বলে জানান প্রযোজক এমা টমাস। বলেন, “নোলান নিরাশ করেনি, অবশ্য সে সম্ভাবনাও ছিলনা।”
‘অ্যানাটমি অব ফল’ সিনেমায় অভিনয় করা কুকুর ‘মেসি’ গলায় বো টাই বেঁধে হাজির ছিল আসরে। হট্টগোল না করে দর্শক সারিতে কুকুরটির শান্ত হয়ে বসে থাকা নজর কেড়েছে।
সঞ্চালক জিমি কিমেল গোলাপি রঙা এই ট্রাউজার হাতে বলেছেন, এমন একটি ট্রাউজার পেলেই বার্বি সিনেমার গানে নাচতে তার কোনো আপত্তি নেই।
অনেক কিছু ছাপিয়ে অস্কার জয়ী অভিনেত্রী এমা স্টোনের গাউনের ছেঁড়া জিপার ঢাকার চেষ্টার এই ছবি হয়েছে ভাইরাল।
‘বার্বি’র ‘হোয়াট ওয়াজ আই মেইড ফর’ গানের জন্য ‘সেরা মৌলিক গান’ এর অস্কার জিতেছে। ট্রফিতে গানের শিল্পী বিলি আইলিশের চুম্বন।