Published : 02 May 2023, 05:33 PM
যুক্তরাষ্ট্রের মডেল, অভিনেত্রী প্যারিস হিলটনকে পাওয়া যায় তার লম্বা গাউনে। যে গাউনের পেছনের অংশ ছড়িয়ে পরে সিঁড়ির কয়েক ধাপ পর্যন্ত।
একেবারে ছোট করে ছাঁটা চুলে অদ্ভুত দর্শন টুপি পরে মেট গালায় নজর কারেন যুক্তরাজ্যের অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। প্রাচীনকালের রানিদের মুকুটের মত লম্বা আকৃতির ওই টুপির মাথায় ছিল পালক সদৃশ কালো কাপড়।
জনাথন বেইলি মার্কিন অভিনেতা ও গায়ক। মেট গালায় নিজেকে তিনি তুলে ধরেছেন পার্টির কেতাদুরস্ত সাজ-পোশাকে।
মিশরীয় বংশোদ্ভূতমার্কিন মডেল আনক ইয়াই ফ্যাশন শোতে হাজির হন সোনালি শর্ট ফ্রকে, যে জামার পেছন অংশের শেষটা মেলে অনেকটা দূরে। আনক ইয়াই চোখ ঢেকেছিলেন কফি রঙা নেটের নেকাবে।
আমেরিকার ফ্যাশন জগতে শক্ত জায়গা করে নিয়েছেন কেন্ডেল জেনার। পনি টেইল চুল, লম্বা কালো বুটে স্টাইলিশ সাজে নজর কাড়েন তিনি।
নাইজেরিয়ার সংগীত শিল্পী এবং গীতিকার টেমসের ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা যায়, ফ্যাশনে তার আগ্রহ উদ্ভট সাজের প্রতি। মেট গালাতেও তার ব্যতিক্রম হয়নি।