২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের খবর ৩ বছর পর দিলেন চিত্রনায়ক রোশান

পাত্রীর নাম তাহসিনা ওয়াজেদ এশা। এর বেশি আর কিছু বলতে চাননি রোশান।

বিয়ের খবর ৩ বছর পর দিলেন চিত্রনায়ক রোশান

স্ত্রীর সঙ্গে জিয়াউল রোশান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 04:14 PM

Updated : 06 May 2023, 04:14 PM

তিন বছর আগে বিয়ে করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তবে এতদিন খবরটি আড়ালেই ছিল। শনিবার নিজের ফেইসবুকে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। তবে কবে বিয়ে হয়েছে? তার বিস্তারিত কিছুই লেখেন নি তিনি।

ছবির বিষয়ে জানতে রোশানকে ফোন করা হলে তিনি গ্লিটজকে বলেন, “আমরা তিন বছর আগেই বিয়ে করেছি। পাত্রীর নাম তাহসিনা ওয়াজেদ এশা।”

এখন ব্যস্ত আছেন জানিয়ে রোশান বলেন, “বিস্তারিত জানতে চাইলে আমাকে পরে ফোন দিতে হবে। এ বিষয়ে তখন বিস্তারিত বলবো।”

কবে বিয়ে হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, “২০২০ সালের ১১ জুন বিয়ে হয়েছিল।”

২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষেক হয় রোশানের। সেখানে তার নায়িকা ছিলেন পরীমনি। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘মেকআপ’ ও কলকাতার ‘ককপিট’, ‘অপারেশন সুন্দরবন’, ‘মুখোশ’ মুক্তি পেয়েছে।

গত রোজার ঈদে মুক্তি পেয়েছে রোশান অভিনীত ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি সিনেমা।