Published : 11 Jan 2023, 10:59 PM
টেইলর সুইফট, লেডি গাগা ও রিহানার মতো তারকাদের হারিয়ে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয় এ আরআরআর সিনেমার ‘নাটু নাটু’ গানটি। পরিচালক এসএস রাজামৌলি, দুই অভিনেতা এনটিআর জুনিয়র ও রামচরণও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে
মিউজিক্যাল ও কমেডি টিভি সিরিজ ‘অ্যাবট এলিমেন্টারি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী ও লেখক কুইন্টা ব্রানসন
মিউজিক্যাল ও কমেডি মোশন পিকচার ‘এভরিথিং এভরিহ্য়ার অল অ্যাট ওয়ানস’ এ অসামান্য অভিনয় সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দিল মিশেল ইয়েহকে
‘দ্য ফ্যাবেলম্যানস’র জন্য সেরা চলচ্চিত্র (ড্রামা)ও সেরা পরিচালকের (মোশন পিকচার) পুরস্কার পেলেন স্টিভেন স্পিলবার্গ
টেলিভিশন সিরিজ/মোশন পিকচার ‘ব্ল্যাক বার্ড’-এ অভিনয় করে সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতেছেন পল ওয়াল্টার হাউসার