২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের পূজার রঙ

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কথা হল, পূজার জন্য তার অপেক্ষা থাকে সারা বছর। অন্যদিকে, পূজায় কলকাতায় দারুণ ব্যস্ত জয়া বলছেন, ঢাকার পূজা ‘মিস’ করছেন তিনি। বরাবরের মত এবারও পূজায় ঢাকা ছেড়ে খুলনা গেছেন ছোট পর্দার অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। পরিবারের সবাই থাকলেও বাবা চিরতরে চলে যাওয়ায় মন ভালো নেই চঞ্চল চৌধুরীর। মিম, চঞ্চল, জয়ার মত দেশের আরও কয়েকজন তারকার সোশাল মিডিয়ার পাতা ভাসছে পূজার ছবি, সাজ বা কথায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 02:54 PM

Updated : 23 Oct 2023, 03:00 PM

Image

স্বামী সনি পোদ্দারের সঙ্গে পূজার সাজের এই ছবি দিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেছেন, মহা নবমীর আনন্দে ভাসুক সবাই।

Image

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে উৎসবের এই কয়দিন সব দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলে মন খুলে আনন্দ করার পরামর্শ দিয়েছেন।

Image

সবাইকে নবমীর শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকে একটা কার্ড প্রকাশ করেছেন দেশের ছোটপর্দা ও সিনেমার এক সময়ের ব্যস্ত অভিনেত্রী অরুণা বিশ্বাস।

Image

জয়া আহসানের নতুন সিনেমা ‘দশম অবতার’ কলকাতায় মুক্তি পেয়েছে কদিন আগে। এজন্য পূজার এই সময়ে এই অভিনেত্রী আছেন কলকাতায়। জয়ার ফেইসবুকের পাতা বলছে, কখনও হলে দর্শকদের দেখা দিচ্ছেন তিনি, কখনও মণ্ডপে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর অনির্বাণ ভট্টচার্যের বাজানো ঢাকে নাচছেন এই নায়িকা। তবে কাজের ফাঁকে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে বলেছেন, ঢাকাকে ‘মিস’ করছেন তিনি।

Image

ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশস হাউস ‘রঙ’ এর কর্ণধার বিপ্লব সাহা তার পরিবারের সদস্যদের নিয়ে তোলা ছবি শোয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ফ্যাশন জগতের এই তারকার ভাষ্য, “পরিবার ছাড়া উৎসব হয় না।“

Image

ছোট পর্দার অভিনেত্রী মৌটুসী বিশ্বাস পূজা এলে ঢাকা ছাড়েন, চলে যান খুলনার বাড়িতে। এবারেও তাই করেছেন এই অভিনেত্রী।

Image

গত বছর বাবাকে হারানো চঞ্চল চৌধুরী বলেন, উৎসব শুরুর আগে সবার জন্য কেনাকাটা করার তালিকায় বাবার নামটা লেখা হয়নি। তাই পূজা এলেও মন ভালো নেই তার।