১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝড়ের আগে বিদ্যুতের ঝলক দেখতে বললেন শাহরুখ

নয়নতারার নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 01:24 PM

Updated : 18 Jul 2023, 01:41 PM

‘জওয়ান’ সিনমায় দক্ষিণী নায়িকা নয়নতারার ‘ড্যাশিং’ লুক প্রকাশ পেয়েছিল ট্রেইলারেই। এবার নায়িকার নতুন ছবি দিয়ে ‘চমক’ তুললেন সিনেমার নায়ক।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নয়নতারার নতুন ছবি সোশাল মিডিয়ায় সবার সামনে এনেছেন শাহরুখ খান।

চোখে কালো সানগ্লাস আর বন্দুক হাতে নয়নতারার এই ছবিতে শাহরুখ লিখেছেন, “ঝড় ওঠার আগে এবার বিদ্যুৎ চমকাবে! অপেক্ষা করুন।“

ছবির এই নয়নতারাকে ‘নারী শক্তি’ বলেছেন অনেকে। কেউ বলেছেন, “দুজনকে একসঙ্গে দেখতে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না।“

দুদিন আগে এক টুইটে শাহরুখ লিখেছেন, “‘জওয়ান’ রিলিজের জন্য প্রস্তুত হচ্ছে। দেখা হবে সিনেমা হলে। আপনাদের সবাইকে ভালোবাসা আর ধন্যবাদ।“

এছাড়া টুইট করে ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি কুমার থেকে শুরু করে সহ অভিনেতাসহ পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন কিং খান।

ভারতের দক্ষিণী সিনেমার তারকা বিজয় সেতুপতির উদ্দেশে শাহরুখ লিখেছেন, “স্যার, আপনার সঙ্গে কাজ করা অনেক বড় সম্মানের ব্যাপার আমার জন্য। সেটে আমাকে একটুআধটু তামিল শেখানো আর সুস্বাদু খাবার খাওয়ানোর জন্যও ধন্যবাদ। লাভ ইউ।“

এই বলিউড তারকা ‘জওয়ান’ সিনেমার কোরিওগ্রাফার শোবি মাস্টারকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। মজা করে শাহরুখ বলেছেন, “শোবি ছিলেন বলেই তো এই বয়সেও এত…।“

জওয়ানের ট্রেইলার প্রকাশ পেয়েছে ১০ জুলাই। ট্রেইলারে শাহরুখের দুই লুকের কয়েকটি দৃশ্যের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে তার মুণ্ডিত মাথার লুকটি। ট্রেইলার প্রকাশের পর ভক্তরাও নিজেদের ন্যাড়া মাথায় ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায়।

তবে ক্যমিও চরিত্রের দীপিকা পাড়ুকোনের চরিত্র স্পষ্ট করা হয়নি ট্রেইলারে। যদিও কয়েকটি সংবাদমাধ্যম বলছে, দীপিকা এ সিনেমায় শাহরুখের মায়ের চরিত্র করছেন।

অন্যান্য মূল চরিত্রে আছেন বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রাসহ আরও অনেকে।

‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর।

আরও পড়ুন

পুরানো খবর:

মুগ্ধ সালমান বললেন, ‘পাঠান দেখি জওয়ান হয়ে গেছে’

পুরানো খবর:

‘জওয়ান’ এর ঝলক, শাহরুখ হিরো না ভিলেন?

পুরানো খবর:

‘জওয়ান’ এর ট্রেইলার প্রকাশের দিনক্ষণ জানালেন শাহরুখ

পুরানো খবর:

‘জওয়ান’ নায়িকার ফার্স্ট লুক ভাইরাল

পুরানো খবর:

‘জওয়ান’ এর গুরুত্বপূর্ণ দৃশ্যের তথ্য ফাঁস

পুরানো খবর:

‘জওয়ান’ সেট থেকে শাহরুখ-দীপিকার ছবি ফাঁস

পুরানো খবর:

‘জওয়ানের’ গানের স্বত্ব থেকেই বিপুল আয়

পুরানো খবর:

‘জওয়ান’ এর মুক্তি পেছাল

পুরানো খবর:

‘জওয়ান’ এর ফাঁস হওয়ার ভিডিও সরাতে দিল্লি হাই কোর্টের নির্দেশ