১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশ থেকে মিমির ঝাঁপ

ঘুরে বেড়ানো আর অ্যাডভেঞ্চার দারুণ পছন্দ কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর; এবার তিনি ঝাঁপ দিয়েছেন দুবাইয়ের আকাশ থেকে। সোশাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করে এই নায়িকা বলেছেন, অবশেষে তার ইচ্ছা পূরণ হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2023, 02:43 PM

Updated : 08 Nov 2023, 02:45 PM

Image

এই ছবিতে মিমিকে ‘দুঃসাহসী কন্যা’ বলে প্রশংসা করেছেন তার অনুরাগীরা। উত্তরে মিমি বলেন, ‘বেরিয়ে পড়েছি কলকাতা থেকে, উড়ছি আকাশে’।

Image

উল্টো হয়ে ঝাঁপ দেওয়ার এই ছবি পোস্ট করে মিমি ধন্যবাদ জানিয়েছেন এই কাজে তার প্রশিক্ষক ম্যাক্সকে।

Image

এবারের শারদীয় দুর্গোৎসবে কলকাতায় মুক্তি পেয়েছে মিমির সিনেমা ‘রক্তবীজ’। শিবপ্রসাদ-নন্দিতা রায় জুটি পরিচালিত ওই সিনেমায় মিমির অভিনয় প্রশংসিত হয়েছে।

Image

ছুটি কাটিয়ে চলতি সপ্তাহেই কলকাতায় ফেরার কথা রয়েছে মিমির।