২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদ? রণবীর বললেন, দীপিকা আমার রানি

বিয়ের তিন বছরের মাথায় তাদের বিচ্ছেদের গুঞ্জন চলছে।

বিচ্ছেদ? রণবীর বললেন, দীপিকা আমার রানি

বিচ্ছেদের গুঞ্জনে বিব্রত দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2022, 10:24 PM

Updated : 05 Oct 2022, 10:24 PM

বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে দিলেন রণবীর কাপুর; হৃদয়েশ্বরী বললেন স্ত্রী দীপিকা পাড়ুকোনকে।

সাত বছরের প্রেম পেরিয়ে বিয়ের তিন বছরের মাথায় সম্প্রতি বলিউডের এই তারকা দম্পতির বিচ্ছেদের কানাঘুষা তৈরি হয়।

এই গুঞ্জন শুনে দুজনই বিব্রত হচ্ছিলেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়।

এর সঙ্গেই সংবাদ মাধ্যমটি স্ত্রী দীপিকার আন্তর্জাতিক জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ার’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় খবরে রণবীরের উচ্ছ্বাসের খবর জানায়।

‘কার্টিয়ার’র সোশ্যাল মিডিয়ায হ্যান্ডলে দীপিকার একটি ছবিতে রণবীর টুইট করেন, “আমার রানি! তুমি গর্বিত করেছ আমাদের।”

Image

একের পর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

সোশ্যাল মিডিয়ায় তারা দুজনই নিয়মিত একে অন্যের পোস্টে মন্তব্য করে আসছেন।

কিছুদিন আগে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা স্বামীর একটি ছবিতে ‘খেয়ে ফেলার মতো!’ বলে মন্তব্য করেছিলেন দীপিকা। অন্যদিকে প্যারিসের বিজনেস অফ ফ্যাশন ইভেন্টে স্ত্রীর উপস্থিতি দেখে নিজের ফটো-ব্লগিং সাইট থেকে ‘কুইন বলে ডেকেছিলেন রণবীর।

এ বছর এইট্টি থ্রি সিনেমায় কপিল দেবের ভূমিকায় অভিনয়ের জন্য রণবীর ফিল্ম ফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতেন। যেখানে কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করেন দীপিকা। পুরস্কার বিতরণের মঞ্চে দীপিকাকে রণবীরের চুম্বন অনুষ্ঠানে বেশ আলোচিত ছিল।

সম্প্রতি এই দম্পতিকে মুকেশ আম্বানির গণপতি বিসর্জনে অংশ নিতে দেখা গেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনে গণপতি দর্শনেও একসঙ্গে অংশ নিয়েছিলেন তারা।

তার মধ্যেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।

Image

সাত বছরের প্রেমের পর সংসার পাতেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং 

২০১২ সালে ‘গলিও কি রাসলীলা, রামালীলা’ সিনেমা করতে গিয়ে দীপিকা-রণবীরের প্রেমের শুরু, ২০১৯ সালে তারা বসেন বিয়ের পিঁড়িতে। এই জুটি একের পর একে হিট সিনেমা উপহার দিয়ে আসছেন।

রণবীরকে আগামীতে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ও ’সার্কাস’ অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে ‘পাঠান’ ও ‘ফাইটার’ নিয়ে ব্যস্ত আছেন দীপিকা।