ক্যাপ্টেন প্ল্যানেট এবার সিনেমায়
‘ক্যাপ্টেন প্ল্যানেট অ্যান্ড দি প্ল্যানেটিয়ার্স’ কার্টুন অবলম্বনে সিনেমা নির্মাণ করছে সনি পিকচার্স।
নব্বইয়ের দশকের কার্টুন শো ‘ক্যাপ্টেন প্ল্যানেট অ্যান্ড দি প্ল্যানেটিয়ার্র্স’ অবলম্বনে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সনি পিকচার্স। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
হলিউড রিপোর্টার জানায়, পরিবেশভিত্তিক ওই কার্টুন অবলম্বনে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করবেন মার্ক গর্ডন, ডন মার্ফি এবং সুসান মন্টফর্ড। তবে সিনেমাটির চিত্রনাট্যকার এবং পরিচালক এখনও নির্ধারিত হননি।
১৯৯০ সালে সিরিজটি শুরু হলেও ২০০০ সালের শেষদিকে সিনেমার জন্য একটি চিত্রনাট্য রচনা করা হয়। এরপর মার্ফি এবং মন্টফোড কার্টুন নেটওয়ার্কের জন্য একটি সিনেমা বানানোর পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেননি।
