২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে প্রভাবশালী অপরাহ

ফোর্বস পত্রিকার সবচেয়ে প্রভাবশালী তারকা অপরাহ উইনফ্রে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 01:26 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

বিখ্যাত পত্রিকা ফোর্বসের সবচেয়ে প্রভাবশালী তারকাদের তালিকায় এ বছর শীর্ষস্থান অধিকার করেছেন আমেরিকান টিভি তারকা অপরাহ উইনফ্রে। খবর রয়টার্সের।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকার এই তালিকায় সেরা দশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন গায়িকা লেডি গাগা; এরপর রয়েছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং তিন ও চার নম্বরে রয়েছেন গায়িকা বিয়োন্সি নোলস এবং ম্যাডোনা।

তবে তারকা হিসেবে আয়ের দিক থেকে অপরাহকে ছাড়িয়ে গেছেন গায়িকা ম্যাডোনা। ২০১২ সালের জুন থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত অপরাহর বার্ষিক আয় যেখানে ৭ কোটি ৭০ লাখ ডলার, সেখানে ম্যাডোনা এই এক বছরে আয় করেছেন ১২ কোটি ৫০ লাখ ডলার। ফোর্বস কর্তৃপক্ষ জানিয়েছে, মিডিয়াতে উপস্থিতি এবং জনপ্রিয়তা অপরাহকে সবচাইতে প্রভাবশালী তারকার শীর্ষ স্থানটি এনে দিয়েছে।

সেরা দশের ৭ নম্বর আসনে রয়েছেন গায়ক বন জোভি, এরপরে আছেন টেনিস খেলোয়াড় রজার ফেদেরার এবং ৮ নম্বর আসন পেয়েছেন গায়িকা টেইলর সুইফট। সবচেয়ে কমবয়সী তারকা হিসেবে তালিকার ৯ নম্বরে রয়েছেন গায়ক জাস্টিন বিবার। সবশেষে, অর্থাৎ ১০ নম্বরে আছেন টিভি তারকা এলেন ডিজেনেরেস।