হিলারির চরিত্রে আগ্রহী নন স্কারলেট
‘রডহ্যাম’ সিনেমায় হিলারি ক্লিনটনের চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা অভিনেত্রীদের তালিকার শীর্ষে ছিলেন হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসন। তবে সম্প্রতি জানা গেছে, হিলারির চরিত্রে অভিনয় করছেন না তিনি। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।
অন্যদিকে, আরেক হলিউডি অভিনেত্রী জেসিকা চ্যাসটেইনও চরিত্রটিতে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।
