২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সিনেমায় ১০ কোটি ডলার!

দ্য অ্যাভেঞ্জার্স’ সিনেমার সিক্যুয়ালের জন্য ১০ কোটি ডলার দাবি করেছেন রবার্ট ডাউনি জুনিয়র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 03:20 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

শীঘ্রই শুরু হচ্ছে সুপারহিরো সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর সিক্যুয়েলের কাজ। এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, সেখানে আয়রন ম্যান বা টনি স্টার্কের চরিত্রটিতে অভিনয় করার জন্য ১০ কোটি মার্কিন ডলার দাবি করেছেন হলিউডি অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র।

কন্টাকক্টমিউজিক জানিয়েছে, যদি তার এই প্রস্তাব নির্মাতারা মেনে নেন তাহলে পারিশ্রমিকের দিক দিয়ে হলিউডের সব অভিনেতাদের টপকে যাবেন রবার্ট। এ বিষয়ে ‘মার্ভেল’-এর পরিচালকদের সঙ্গে আলোচনায় বসবেন তার প্রতিনিধি।

জিকিউ ম্যাগাজিনের মে ইস্যুতে প্রকাশিত এক সাক্ষাৎকারে রবার্ট জানিয়েছেন, কমিক চরিত্র ‘আয়রন ম্যান’-এ অভিনয় করার জন্য তাকে ৫ কোটি ডলার দেওয়া হয়েছে, এটা জানতে পারার পর বিব্রতকর পরিস্থিতিতে পরেছেন নির্মাতারা।

স্টুডিওর প্রধান কেভিন ফেইগ জানিয়েছেন, তিনি চান এ পর্বেও ‘আয়রন ম্যান’-এর চরিত্রটিতে রবার্টই অভিনয় করুন। তবে শুটিং শুরুর ৯ মাস আগে তার এমন দাবির কারণে তাদের নতুন কাউকে খুঁজতে হতে পারে এমন কথাও জানিয়েছেন তিনি। তবে চলচ্চিত্র বিশেষজ্ঞ ডুগ কোর্টেজ মনে করছেন, রবার্টকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে চরিত্রটি অভিনয় করানো হলে তা সিনেমাটির জনপ্রিয়তার জন্য ক্ষতিকারক হতে পারে।