২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে ফিরলেন গাগা

অস্ত্রোপচারের পর মঞ্চে ফিরেছেন লেডি গাগা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 01:39 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

পপ গায়িকা লেডি গাগা তার জরুরী অস্ত্রোপচারের বিরতি শেষে সম্প্রতি আবারও মঞ্চে ফিরেছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

‘ডিজিটাল স্পাই’ জানিয়েছে, জ্যাজশিল্পী  ব্রায়ান নিউম্যানের সঙ্গে মঞ্চে কোনোরকম পরিকল্পনা ছাড়াই পারফর্ম করেন গাগা।

পারফরম্যান্স শেষে নিউম্যান টুইট করেন, ‘লেডি গাগাকে অসংখ্য ধন্যবাদ আজ সন্ধ্যায় জিপি হোটেলে এসে গান গাওয়ার জন্য।’

এর আগে চলতি বছরের শুরুতে জরুরীভাবে শরীরের পেছনের অংশে অস্ত্রোপচারের প্রয়োজন পরে গাগার, যার ফলে বাধ্য হয়ে তিনি তার ‘বর্ন দিস ওয়ে বল’ ট্যুর বাতিল করেন।

এরপরে তাকে বেশ কিছুদিন সোনালি রঙের হুইলচেয়ারে চলাফেরা করতে দেখা গেছে; ওই অবস্থাতেই নিজের নতুন অ্যালবাম ‘আর্টপপ’-এর কাজ করেছেন গাগা।

এছাড়াও সম্প্রতি টনি বেনেট জানিয়েছেন, গাগার সঙ্গে অতিসত্বর একটি জ্যাজ অ্যালবামে কাজ করবেন তিনি।