কান উৎসবে আরাধিয়া
৬৬তম কান উৎসবে মা ঐশ্বরিয়া রাইয়ে সঙ্গী হবে ছোট্ট আরাধিয়া।
সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই যেখানেই গিয়েছেন সেখানেই সকলের আকর্ষণের কেন্দ্রে ছিলেন, অন্তত কন্যার মা হবার আগে পর্যন্ত। অবস্থা পাল্টে এবার মা নয় বরং তার মেয়ে আরাধিয়াই সকলের মনোযোগের কারণ হতে যাচ্ছে। অনুষ্ঠিতব্য ৬৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে মায়ের সঙ্গী হবে বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ এই সদস্য। খবর জি মিডিয়া ব্যুরোর।
সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দাদা অমিতাভ বচ্চন এবং মা ঐশ্বরিয়ার সঙ্গী হতে যাচ্ছে ১৭ মাস বয়সী আরাধিয়া। তবে বাবা অভিষেক বচ্চন ‘ধূম ৩’ সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে যেতে পারবেন না ওই উৎসবে।
