২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদী ও জুকারবার্গকে পেছনে ফেললেন ক্যাটরিনা!

মাত্র কয়েকদিনের মধ্যে প্রায় দেড় কোটি অনুরাগী যুক্ত হয়েছে এ বলিউড অভিনেত্রীর চ্যানেলে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 08:23 AM

Updated : 28 Oct 2023, 03:52 PM

হিন্দি সিনেমার নায়িকা ক্যাটরিনার কাইফের মুকুটে নতুন আরেকটি পালক যুক্ত হল।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হওয়া 'হোয়াটসঅ্যাপ চ্যানেলে' সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার এখন ক্যাটরিনার। ফলোয়ারের সংখ্যায় তিনি হারিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকেও।

মাত্র কয়েকদিনের মধ্যে প্রায় দেড় কোটি অনুরাগী যুক্ত হয়েছে ক্যাটরিনার চ্যানেলে। ১ কোটি অনুরাগী নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন মার্ক জুকারবার্গ। আর তৃতীয় স্থানে রয়েছেন মোদী, তার অনুরাগী সংখ্যা প্রায় ৭৭ লাখ, অর্থাৎ অভিনেত্রীর প্রায় অর্ধেক।

এই চ্যানেলে ক্যাটরিনা যোগ দেন গত ১৩ সেপ্টেম্বরে। সেদিন সেখানে তিনি বলেন,  "হাই, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্বাগতম। চ্যানেলিং শুরু করুন।"

এই চ্যানেলে এখন পর্যন্ত ক্যাটরিনা নিজের কয়েকটি সেলফি এবং ইউনিক্লর একটি বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছেন। তিনি ইউনিক্লর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

ক্যাটরিনা ছাড়াও ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ও সানি লিওনির‘হোয়্যাটস অ্যাপ চ্যানেল’ রয়েছে।

ইনস্টাগ্রামেও ক্যাটরিনার অনুরাগীর সংখ্যা বিশাল। এই ফটো শেয়ারিং অ্যাপে প্রায় ৭৭ মিলিয়ন অনুরাগী নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছেন আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া।

আগামীতে সালমান খান অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’তে দেখা যাবে ক্যাটরিনাকে। এছাড়া ‘মেরি ক্রিসমাস’ সিনেমাতেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ক্যাট। শিগগিরিই সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে। সংবাদ সূত্র: আনন্দবাজার, পিংকভিলা

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)