২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিনেমায় ডাকাত সাজতে দিয়ে আসল ডাকাতের পাল্লায়

ব্যান্ডিট কুইন’ সিনেমায় ডাকাত মান সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী।

সিনেমায় ডাকাত সাজতে দিয়ে আসল ডাকাতের পাল্লায়

মনোজ বাজপেয়ী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 11:37 PM

Updated : 02 Jul 2023, 11:37 PM

অভিনয় করতে গিয়ে কত কী যে করতে হয় অভিনয়শিল্পীদের! বলিউড তারকা মনোজ বাজপেয়ী জানালেন তেমন এক অভিজ্ঞতার কথা।

তিনি বললেন, ডাকাতের চরিত্রে অভিনয় করতে গিয়ে আসল ডাকাতের সঙ্গে মদ পান এবং এক ঘরে ঘুমিয়েছিলেন তিনি।

সময়টা ১৯৯৪ সাল, মনোজ অভিনীত প্রথম বড় সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ মুক্তি পায়। সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন সীমা বিশ্বাস। ডাকাত মান সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ।

শেখর কাপুর পরিচালিত সে সিনেমায় নিজের ভূমিকায় একটি ছবি শনিবার ইনস্টাগ্রামে শেয়ার করেন মনোজ।

ক্যাপশনে লিখেছেন, তারা তখন রাজস্থানের ধোলপুর জেলায় কাজ করছিলেন। তখনও এলাকায় ডাকাত গ্যাং সক্রিয় থাকায় তাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছিল।

একদিন রাতে হঠাৎ শুটিং সেটে সত্যিকারের মান সিং ঢুকে পড়েছিলেন বলে জানান মনোজ।

অভিনেতার ভাষ্যে, “উনি (দস্যু মান সিং) সেই লোকটির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, যিনি তার চরিত্রে অভিনয় করছেন। আপাতদৃষ্টিতে আসল মান সিং এবং মনোজ একসঙ্গে মদ পান করেছিল।

“তাদের মধ্যে আসলে কী ঘটেছিল, তা শুধু মনোজই আপনাদের বলতে পারে। তবে এটা একজন অভিনেতার জন্য অভিজ্ঞতা তো বটেই। আমি সেই উত্তেজনা মিস করি।”