মূকাভিনয় ফেডারেশনের নেতৃত্বে রিপন-মাহবুব
আগামী দুইবছরের জন্য বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নাট্যসংগঠন 'স্বপ্নদল'র জাহিদ রিপনকে ফের সভাপতি এবং 'মিরর মাইম থিয়েটার'র মো. মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ঢাকার শিল্পকলা একাডেমিতে শুক্রবার ফেডারেশনভুক্ত সারাদেশের মূকাভিনয় দলগুলোর প্রতিনিধি ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে জাতীয় সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে এ নতুন কমিটি গঠন করা হয়।
এই কমিটি কাজ করবে আগামী দুই বছরের মধ্যে।
১৩ সদস্যের নবগঠিত নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি: সোলেমান মেহেদী, ফজলে রাব্বী সুকর্ন, অর্থ সম্পাদক: মেজবাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক: খোরশেদ আলম রুবেল, প্রশিক্ষণ সম্পাদক: শহিদুল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মু. ওমর ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক: মো. ইকবাল জাবেদ, দপ্তর সম্পাদক: শাহজাহান শোভন এবং সদস্য: ইস্রাফিল আহমেদ রঙ্গন, রিজোয়ান রাজন, ধীমান সাহা জুয়েল।
মূকাভিনয়ের নিজস্বতা নির্মাণ, দক্ষ ও সৃজনশীল মূকাভিনয়শিল্পী তৈরি এবং নাট্য চর্চার সমান্তরালে দেশব্যাপী মূকাভিনয় চর্চার পরিবেশ সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০১০ সাল থেকে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে পথ চলা শুরু করে 'বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন'।
২০১১ সালে জাতীয় নাট্যশালায় সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রথম সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন জাহিদ রিপন ও রিজোয়ান রাজন।
