১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রহেলিকার ‘ক্যারেক্টার লুক’ পোস্টার প্রকাশ, মুক্তি ঈদে

অবশেষে ঈদুল আজহায় আসছে নির্মাতা চয়নিকা চৌধুরীর এই সিনেমা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2023, 03:00 PM

Updated : 19 May 2023, 03:00 PM

মাহফুজ আহমেদ ও শবনম বুবলী জুটির প্রথম সিনেমা ‘প্রহেলিকা’র ক্যারেক্টার লুকের পোস্টার এসেছে সেশাল মিডিয়ায়।

যে পোস্টারে ‘ভয়ঙ্কর’ এক লুকে ধরা দিয়েছেন মাহফুজ। পোস্টার প্রকাশের সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমা মুক্তির সময়।

এর আগে রোজার ঈদে এই সিনেমা মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। নতুন প্রকাশ পাওয়া পোস্টার বলছে, অবশেষে ঈদুল আজহায় আসছে নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই সিনেমা।

‘প্রহেলিকা’র মাধ্যমে কয়েকবছর বিরতির পর অভিনয়ে ফিরছেন মাহফুজ, এখানে তার চরিত্রের নাম মনা। সিনেমায় মাহফুজের নায়িকা শবনম বুবলী। আড়াই মাস আগে ইউটিউবে এসেছিল এই সিনেমার গান ‘মেঘের নৌকা’। 

‘ক্যারেক্টার লুক পোস্টার’ ফেইসবুকে পোস্ট করেছেন চয়নিকা ও বুবলী। সুন্দরভাবে কাজটি শেষ করায় টিমের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চয়নিকা।

বুবলী এর আগে গ্লিটজকে জানিয়েছিলেন, সিনেমার নামের মতই এর কাহিনী। দুই মানুষের ‘ধাঁধায়’ ভরা সম্পর্ক নিয়ে ‘প্রহেলিকা’র গল্প বুনেছেন চিত্রনাট্যকার।

মাহফুজ-বুবলি ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান। 

সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।

পুরনো খবর

পুরানো খবর:

প্রহেলিকার ‘মেঘের নৌকা’: আশাবাদী মাহফুজ, প্রতিক্রিয়া জানতে উন্মুখ বুবলী

পুরানো খবর:

‘মেঘের নৌকা’য় মাহফুজ-বুবলী

পুরানো খবর:

সুখ তুমি কী? যে উত্তর পেলেন বুবলী

পুরানো খবর:

মাহফুজের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

পুরানো খবর:

মাহফুজ-বুবলির ‘প্রহেলিকা’ আসছে ঈদে