০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

‘ব্যাচেলর ডায়েরি’: অভিনয়ে ডলি জহুর

শনিবার নাটকটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

‘ব্যাচেলর ডায়েরি’: অভিনয়ে ডলি জহুর
এলিনা শাম্মী, ডলি জহুর ও মীর রাব্বি। ছবি: এলিনা শাম্মীর ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 12:48 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

পারিবারিক ও সমাজঘনিষ্ঠ গল্পে একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ব্যাচেলর ডায়েরি’। 

শনিবার নাটকটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।  

বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, এলিনা শাম্মীর রচনা ও মো. নাসির উদ্দিনের প্রযোজনায় ‘ব্যাচেলর ডায়েরি’ নাটকটি প্রচার হবে রাত ৯টায়।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, মীর রাব্বি, এলিনা শাম্মী, আইনূন পুতুল, মারিয়া ফারিহা উপমা, কবির টুটুল, ফিরোজ শাহী ও আল আমিন সবুজ।

নাটকটি নিয়ে ডলি জহুর বলেন, "শাম্মী খুব সুন্দরভাবে নাটকটি লিখেছে এবং নিজেও ভালো অভিনয় করেছেন। অন্য শিল্পীরাও যার যার চরিত্রে দারুণ কাজ করেছেন। দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।"      

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা মীর রাব্বি বলেন, "এই নাটকে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আগে বিটিভির নাটকে কাজ করলেও সেগুলোর বেশির ভাগই ছিল আউটডোর। নাটকটি পুরোপুরি সেটভিত্তিক হওয়ায় কাজের অভিজ্ঞতাও ছিল ভিন্ন।"

নাট্যকার ও অভিনেত্রী এলিনা শাম্মীর ভাষ্য, "ব্যাচেলর ডায়েরি একটি পারিবারিক ও সমাজঘনিষ্ঠ নাটক, যা সব বয়সি দর্শকের ভালো লাগবে।"