১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তবে কি বিয়ে নভেম্বরেই?

টুইটে ভাইরাল হয়েছে একটি তারিখ, তবে হৃত্বিক বা সাবা মুখ খোলেননি এখনও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 03:27 PM

Updated : 03 Mar 2023, 03:27 PM

বলিউডি নায়ক হৃত্বিক রোশান ও তার প্রেমিকা সাবা আজাদের বিয়ের খবর শোনা গিয়েছিল আগেই। এবার জানা গেল আসছে শীতেই বিয়ের সানাই বাজবে তাদের।

টাইমস অব ইনডিয়া জানিয়েছে, গত কয়েকদিন ধরে টুইটারে এ জুটির বিয়ের তারিখ ঘোষণা করে একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে বয়সে ১৬ বছরের ছোট অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন হৃত্বিক।

তবে টুইটটি কে করেছেন সে বিষয়ে টাইমস অব ইনডিয়া কিছু জানায়নি। বিয়ের তারিখ নিয়ে হৃত্বিক ও সাবাও মুখ খোলেননি। 

গতবছর হৃত্বিক ও সাবা আজাদের প্রেমকাহিনীতে মুখর ছিল বলিউড। হৃত্বিকের লম্বা সময়ের একাকী জীবনে সাবার নামটি শোনা যায় গত বছরের মাঝামাঝি সময়ে। প্রেমের শুরু থেকেই অবশ্য দুজনের কেউ বিষয়টি নিয়ে তেমন লুকোছাপা করেননি।

সাবার সঙ্গে হৃত্বিককে হাত ধরাধরি করে প্রথম দেখা যায় মুম্বাই এয়ারপোর্টে। এরপর তারা জুটি বেঁধে দেখা দেন করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে।

প্যারিসের রাস্তা আর লন্ডনের জ্যাজ ক্লাব থেকে সাবাকে সঙ্গে নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন হৃত্বিক। দুজনে হাজির হয়েছেন বেশ কিছু পার্টিতে, সেসব পার্টিতে দুজনে এক রঙের পোশাক পরেও খবরে এসেছেন।

পুরানো খবর:

হৃত্বিকের জন্মদিনেই এল বিয়ের খবর, কনে সবার চেনা

পুরানো খবর:

হৃত্বিকের ‘নতুন প্রেমিকা’র প্রশংসায় সাবেক স্ত্রী

পুরানো খবর:

হৃত্বিকের হাত ধরা এই তরুণী কে?

পুরানো খবর:

শ্বেতশুভ্র পোশাকে ফুরফুরে হৃত্বিক-সাবা

কিছুদিন আগে শোনা যায়, মুম্বাইয়ে অ্যাপার্টমেন্ট কিনে এই জুটি একসঙ্গে থাকছেন। সাবাকে ঘরনী বানানোর সিদ্ধান্তে খুশি হৃত্বিকের পরিবার। হৃত্বিকের দুই ছেলে রেহান-হৃদানেরও আপত্তি নেই।

এ মুহূর্তে হৃত্বিক-সাবার হাতে বেশ কিছু কাজ রয়েছে। সেগুলো মিটিয়েই এ বছর সুবিধাজনক একটি সময়ে বিয়ের পিঁড়িতে বসবেন দুজন। পরিবারের সবাই থাকবেন সেই বিয়েতে।