১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্বেতশুভ্র পোশাকে ফুরফুরে হৃত্বিক-সাবা

মুম্বাইয়ের একটি বাগদান অনুষ্ঠানে দেখা গেছে দুজনকে

শ্বেতশুভ্র পোশাকে ফুরফুরে হৃত্বিক-সাবা

বলিউড নায়ক হৃত্বিক রোশান ও সাবা আজাদ

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 05:04 PM

Updated : 10 Oct 2022, 05:08 PM

বেশ ঘনঘনই একসঙ্গে দেখা যাচ্ছে বলিউড নায়ক হৃত্বিক রোশান আর সাবা আজাদকে। এবার মুম্বাইয়ের একটি বাগদান অনুষ্ঠানে দেখা গেছে তাদের।

হৃত্বিকের রূপটান শিল্পী বিজয় পালান্দের বাগদান পার্টিতে রোববার সাবাকে নিয়ে হাজির হন হৃত্বিক। পার্টিতে এবারও শ্বেতশুভ্র পোশাকে এই যুগল নজর কেড়েছেন সবার।

কদিন আগেই বলিউডের দুই তারকা রিচা চাড্ডা ও আলি ফজলের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন হৃত্বিক ও সাবা, সেদিন অবশ্য তারা পরেছিলেন রঙিন জমকালো পোশাক।

এনডিটিভির প্রতিবেদন বলছে, বিজয় পালান্দের বাগদানের অনুষ্ঠানে একটি প্লাঞ্জিং নেকলাইনের সাথে সাদা ক্রপ টপ পরেছিলেন সাবা, সাথে ম্যাচিং পালাজ্জো।

হৃতিকের পরনে ছিল সাদা স্যুট এবং প্যান্ট। ব্লেজারের ভিতরে বিস্কুট রঙের টি-শার্টও দেখা গেছে। দুজনেরই পায়ে ছিল স্নিকার। বিজয় পালান্দের সাথে ছবিও তুলেছেন তারা।

Image

শ্বেতশুভ্র পোশাকে এই যুগল নজর কেড়েছেন সবার।

গত ২৫ মে পরিচালক প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে হৃতিক রোশন এবং সাবা আজাদ আনুষ্ঠানিকভাবে তাদের প্রেমের ঘোষণা তেন। এরপর থেকে প্রায়ই তাদের একসঙ্গে দেকা যাচ্ছে।

হৃত্বিক ও সুজান খানের দীর্ঘ ১৪ বছরের সংসার ভেঙে যায় ২০১৪ সালে। তবে এর পরেও অটুট ছিল বন্ধুত্ব।

হৃত্বিকের লম্বা সময়ের একাকী জীবনে সাবার নামটি শোনা যায় চলতি বছর। ১৬ বছরের ছোট সাবার সঙ্গে হৃত্বিককে হাত ধরাধরি করে মুম্বাইয় এয়ারপোর্ট প্রথম দেখা যায় বছরের মাঝামাঝিতে। এরপর তারা জুটি বেঁধে দেখা দেন করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে।

এরপর প্যারিসের রাস্তায় এবং লন্ডনের জ্যাজ ক্লাব থেকে সাবাকে সঙ্গে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন হৃত্বিক।

২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমা দিয়ে বড় পর্দায় আসেন সাবা। ২০১১ সালে ‘মুছঝে ফ্রেন্ডশিপ কারোগি’ সিনেমায় আবার পর্দায় আসেন, তবে তেমন আলোচনায় আসেনি সিনেমাটি। পরে ওয়েব সিরিজ ও নেটফ্লিক্সের দুটি অ্যান্থলজিতেও কাজ করেছেন তিনি।

Image

রূপটান শিল্পী বিজয় পালান্দের বাগদান পার্টিতে হৃত্বিক ও সাবা

নেটফ্লিক্সের ‘ফিলস লাইক ইশক’ ছবিতে সাবার অভিনয়ে মুগ্ধ হয়ে হৃত্বিক টুইটারে প্রসংসা করেন। সেই প্রশংসার উত্তরে সাবা ‘স্যার’ সম্বোধন করে হৃত্বিককে বার্তা পাঠান সরাসরি মোবাইলে। সেই ‘স্যার’ই এখন তার প্রেমিক।