২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

‘ভাঙনে’ কী গড়ছেন মৌসুমী আর বাবু?

ফজলুর রহমান বাবু এ সিনেমায় বাঁশিওলা; আর মৌসুমী চুড়িওয়ালি  

‘ভাঙনে’ কী গড়ছেন মৌসুমী আর বাবু?

‘ভাঙন’ সিনেমায় ফজলুর রহমান বাবু ও মৌসুমী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 11:39 AM

Updated : 11 Oct 2022, 11:39 AM

চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী নদী ভাঙনে ঘরহারা ফজলুর রহমান বাবুর সঙ্গে নতুন করে কিছু গড়ছেন, তারই আভাস দেখা গেল ‘ভাঙন’ সিনেমায় ট্রেইলারে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘ভাঙন’ সিনেমার এই ট্রেইলার। সেখানে ফজলুর রহমান বাবু আবির্ভূত হয়েছেন বংশীবাদকের চরিত্রে; আর মৌসুমী চুড়ি বিক্রেতা।  

ট্রেইলারে দেখা যায়, মৌসুমীকে দেখে স্বগতোক্তি করছেন ফজলুর রহমান বাবু: ‘এ কী! এ যে সেই মুখ, যারে আমি খুঁজি। আমার বাঁশি যারে খোঁজে।’

আর বাবুর প্রেমে মগ্ন মৌসুমী মনের কথা: ‘গভীর রাইতে যখন বাঁশি বাজাও, আমার মনডা আনচান করে’।

পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন জানালেন, শুটিংসহ অন্যান্য সব কাজ সেরে নেওয়া হয়েছে, ভাঙন এখন মুক্তির জন্য প্রস্তুত। সব ঠিক থাকলে আগামী ৪ নভেম্বর হলে আসছে এ সিনেমা।

বাবু-মৌসুমী ছাড়াও ভাঙনে অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজীসহ অন্যান্যরা।
 
সিনেমাটি সরকারি অনুদান পায় ২০২০-২১ অর্থবছরে।