২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার সাজে তারকারা

শারদোৎসবের রঙ লেগেছে সব খানে; তারকারাও ব্যতিক্রম নয়। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এই উৎসবে নিজেদের সাজিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পাওলি দামের মতো তারকা অভিনেত্রীরা। তাদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এখন ভাসছে পূজার সাজের ছবি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 06:29 PM

Updated : 01 Oct 2022, 07:59 PM

Image

শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন এসেছেন দেবী রূপে। গলায় সোনার দ্যুতি, হাতে চুড়ির বাহার, কোমর বিছের নান্দনিকতা নজর কাড়ার মতো

Image

রাজকীয় হলুদ বেনারসিতে কোয়েল মল্লিক। শাড়ি-অলঙ্কারের আভা ছড়াচ্ছে স্নিগ্ধতা

Image

আধুনিক রূপেও মিমি চক্রবর্তীর স্নিগ্ধতা অনেকটা সকালের শিউলির মতো

Image

লাল বেনারসি আর কাজল কালো চোখে রাইমা সেনের আবেদন দীপ্তিময়ী হয়ে উঠেছেন

Image

শাড়িতে আধুনিক লুকে ক্যারিশম্যাটিক পাওলি দাম। কপালে উজ্জ্বল লাল টিপটি তার আবেদন আরও বাড়িয়ে তুলেছে

Image

জমকালো শাড়ির সঙ্গে ভারী গহনা ঋতুপর্ণা সেনগুপ্তকে করে তুলেছে আরও মোহনীয়