২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ফ্লাইটের যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত ফারিণ

“তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন,” লিখেছেন এই অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 09:47 AM

Updated : 26 Oct 2023, 09:49 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে উচ্ছ্বসিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

বুধবার ফেইসবুকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ফারিণ লেখেন, "আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন। ছবিটা আরেকটু ভালো হতে পারত, তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞ।"

ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে পৌঁছান।

অভিনেত্রী ফারিণ অবশ্য তার গন্তব্যের বিষয়ে বিস্তারিত জানাননি। বিমানের পাইলটদের সঙ্গেও কিছু ছবি ফেইসবুকে শেয়ার করেছেন তিনি।

বিমানের আতিথেয়তায় মুগ্ধ ফারিণ লিখেছেন, "মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারো আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।"