বিশ্বকাপ ট্রফি উন্মোচন করে ইতিহাসের অংশ দীপিকা
ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চের রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে আলো ছড়ালেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন; ভারতীয় হিসেবে তিনিই প্রথম উন্মোচন করলেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ট্রফি।
Published : 18 Dec 2022, 11:45 PM
রোববার রাতে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামে আর্জেন্টিনা ও ফ্রান্স। তার আগের সমাপনী অনুষ্ঠানে ছিলেন দীপিকা। স্পেন দলের সাবেক গোলরক্ষক-অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সঙ্গে তিনি ট্রফি উন্মোচন করেন।