১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোহলি-আনুশকার প্রেমের খবর জানতেন শাহরুখ

শাহরুখ বলেন, " আমি একটা সিনেমায় শুটিং করছিলাম, আনুশকাও ওই সিনেমায় ছিল, ওই সময়ে কোহলির সঙ্গে ওর প্রেম হয়।"

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

ব্যক্তিজীবনকে প্রচারের আলোর বাইরে রাখতেই পছন্দ করেন ভারতীয় ক্রিকেটর ভিরাট কোহলি, তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাও অনেকটা তার মত। তাদের জীবনের গোপন কথা ফাঁস করলেন বলিউডি তারকা শাহরুখ খান। 

হিন্দুস্তান টাইমস লিখেছে, স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, "অন্যান্য খেলোয়াড়দের তুলনায় আমি কোহলিকে বেশিদিন ধরে চিনি। কোহলি-আনুশকার সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়েছি। বিশেষ করে ওরা যখন প্রেম করছিল, তখন থেকে কোহলিকে আমি চিনি।  

"আমি একটা সিনেমার শুটিং করছিলাম, আনুশকাও ওই সিনেমায় ছিল। সেই থেকে পরিচয়। আমাদের সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল।"

বিরাটকে নাচ শেখানোর কথাও জানালেন শাহরুখ। 

তিনি বলেন, " আমি কোহলিকে পাঠান সিনেমার নাচের স্টেপ শিখিয়েছি। ওকে ভারতের একটি ম্যাচে নাচতে দেখেছিলাম। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজার সঙ্গে নাচার চেষ্টা করছিলেন। সেই নাচের স্টেপটা দেখে আমি দুঃখ পাই। কারণ সেটা কোনো নাচের স্টেপ হয়ে দাঁড়ায়নি। তারপর ওদেরকে বলি, তোমাদের নাচ শেখানোর সুযোগ দাও আমাকে প্লিজ।"

২০১৩ থেকে দীর্ঘ প্রেমের পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন কোহলি ও আনুশকা। যদিও বিয়ের পর তারা তাদের প্রেমপর্ব কতদিন সেটা জানিয়েছিলেন। 

২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। আর লন্ডনের একটি হাসপাতালে এই দম্পতির ছেলের অকায়ের জন্ম হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি।