২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনা-জাহ্নবী-রাশমিকারা একসাথে কোথায়?

‘নায়কা ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডস’ সন্ধ্যায় মুম্বাইয়ে বসেছিল তারার মেলা। ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কাপুর, ভিকি কৌশল, রাশমিকা মানদানা, কিয়ারা আদভানি ও আয়ুষ্মান খুরানার মত তারকাদের উপস্থিতিতে ঝলমলে হয়ে ওঠে সোমবারের সেই সন্ধ্যা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 01:50 PM

Updated : 29 Dec 2022, 01:03 AM

Image

বছরের ‘সেরা’ উদ্যোক্তা হিসেবে বলিউডের বড় তারকা ক্যাটরিনা কাইফের হাতে ওঠে ‘নায়কা ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড’। এছাড়া তার বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি বাই ক্যাটরিনা’ ওই ইভেন্টে সেরা ‘ম্যাট ব্লাশ ইভেন্ট’ জিতে নেয়। ‘ফোন ভূত’ এর এই অভিনেত্রী সোনালি গাউনে আলো ছড়ান অনুষ্ঠানে। 

Image

‘বছরের সেরা মুখ’ পুরস্কার জিতে নেন ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা মানদানা। কালো পোশাকে আভা ছড়িয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী। গত ৭ অক্টোবর ‘গুডবাই’ সিনেমা দিয়ে এই নায়িকা পা রেখেছেন বলিউডে।

Image

‘গোল্ডেন বিউটি অব দ্য ইয়ার’ হয়েছেন কিয়ারা আদভানি। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে শুক্রবার মুক্তি পেয়েছে ‘গোবিন্দা নাম মেরা’ সিনেমাটি। এ সিনেমায় কিয়ারার সাথে আছেন ভিকি কৌশল ও ভূমি পেড়নেকর।

Image

অনুষ্ঠানে কালো পোশাকে ‘ব্ল্যাক বিউটি’ হয়ে উপস্থিত ছিলেন সারা আলি খান। বাবা অভিনেতা সাইফ আলী খান ও মা অমৃতার পরিচয়ের বাইরে গিয়ে তিনি গড়ে উঠছেন নিজ পরিচয়ে। 

Image

সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেত্রী কৃতি স্যানন জিতেছেন ‘স্টাইল আইকন’ পুরস্কার। অনুষ্ঠানে সাদা পোশাকের সঙ্গে মিলিয়ে সাদা হিল পরেছিলেন এই নায়িকা।

Image

‘মৎস্যকন্যা’র সাজে নজর কাড়েন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘স্ক্রিন স্টিলার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী৷ সদ্যই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন জাহ্নবী। সামনে তাকে দেখা যাবে ‘বাওয়াল’, ‘মিস্টার এন্ড মিসেস মাহি’সহ আরও কয়েকটি সিনেমায়।

Image

‘রাইজিং স্টার’ পুরস্কার পেয়েছেন ‘ডালিংস’ অভিনেতা বিজয় ভার্মা। ডার্ক কমেডি ঘরানার ওই সিনেমায় আলিয়া ভাট, শেফালি শাহর সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

Image

‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘ফ্রেড্ডি’ সিনেমা করে বলিউডের হার্টথ্রব বনে গেছেন কার্তিক আরিয়ান। নীল স্যুটে এসেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

Image

প্রতিভার ‘পাওয়ার হাউস’ খ্যাত আয়ুষ্মান খুরানার পোশাকে রুপালী-কালোর মিশেল; বছরের ‘সেরা ড্যাপার ডিজরাপ্টর’ পুরস্কার পেয়েছে এই অভিনেতা।

Image

মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন সিনেমা ‘গোবিন্দা নাম মেরা’। পুরস্কর বিতরণীতে তিনি এসেছিলেন কালো পোশাক পরে।