১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়ার বাঁধনে অমিতাভ

বলিউডের শাহেনশাহ হওয়ার পথে অমিতাভ বচ্চন পাড়ি দিয়েছেন দীর্ঘ এক পথ। সেই পথের মেধা-শ্রম-সাফল্য-ব্যর্থতা-হিট-ফ্লপের চড়াই-উৎরাইয়ে অবিচ্ছেদ্য সঙ্গী জয়া বচ্চন। এই মহাতারকার ৮০ বছর ভক্ত-অনুরাগীদের কাছেও উৎসবের উপলক্ষ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 10:37 PM

Updated : 12 Oct 2022, 01:23 PM

Image

পাঁচ দশকের সংসারে ঝড় এসেছে, তারপরও দাম্পত্য অটুট রেখেছেন অমিতাভ ও জয়া

Image

অমিতাভ বচ্চনের সঙ্গে জয়ার প্রথম দেখা ‘বংশী বিরজু’ সিনেমায়। আর ‘গুড্ডি’ সিনেমার শুটিং থেকে দুজনের মন দেওয়া-নেওয়া শুরু। অমিতাভ একই সঙ্গে ‘আধুনিক এবং ট্র্যাডিশনাল’ কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন। এই দুই বিচারে জয়াকেই তার মনে ধরে

Image

সেই প্রেম থেকে ৪৯ ব্ছর আগে ১৯৭৩ সালে বাঙালি মেয়ে জয়া ভাদুড়ি তার সিনেমার নায়ক অমিতাভকে বিয়ে করে হয়ে যান জয়া বচ্চন

Image

বিয়ের একমাস পর অমিতাভ-জয়া জুটির প্রথম সিনেমা ‘অভিমান’ তুমুল জনপ্রিয়তা পায় দুজনের অভিনয় গুণে, সিনেমার গান আর গল্পেও। সিনেমায় স্ত্রীর গানের জগতের সাফল্য মানতে অপারগ এক স্বামীর চরিত্রে অভিনয় করেন, যিনি নিজেও এক গায়ক। তিনি রুদ্ধ করেন তার স্ত্রীর গান। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে সেই কাজের অনুতাপ-গ্লানিতে বিদ্ধ হন স্বামী। বোধদয়ে গানে ফিরিয়ে আনেন স্ত্রীকে

Image

অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে বিশেষ অতিথি হয়ে জনপ্রিয় গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এসেছিলেন স্ত্রী জয়া বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন।সেখানে অবশ্য অমিতাভকে প্রকাশ্যেই নাজেহাল হতে হয়েছে জয়া বচ্চনের কাছে। জয়ার অনুযোগ ছিল, তিনি জানেন কোনো শিল্পীর কাজ পছন্দ হলে অমিতাভ তাকে ফুল এবং নিজের হাতে চিঠি লিখে পাঠান। কিন্তু জয়া তার অভিনয় জীবনে বিগ বির কাছ থেকে এমন উপহার পাননি

Image

অমিতাভ ও জয়া বিয়ের পরে ‘সিলসিলা’, ‘মিলি’, ‘শোলে’, ‘এক নজরে’, ‘জঞ্জির’ ‘কাভি খুশি কাভি গম’সহ আরও অনেক হিন্দি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন

Image

অমিতাভ বচ্চন সপরিবারে

Image

ভক্তদের কাছে অমিতাভ বচ্চনের জন্মদিন মানেই মুম্বাইয়ে তার বাড়ি ‘জলসার’ বাইরে তার দর্শন পাওয়া। কোভিড মহামারীতে গত দুবছর তাতে ছেদ পড়েছিল। এবার খুব একটা আশা না থাকলেও সোমবার মাঝরাতে বাড়ির বাইরে পা দিয়ে তিনি চমকে দেন ভক্তদের। মেয়ে শ্বেতা বচ্চনকে সঙ্গে নিয়ে অমিতাভ বচ্চন বাড়ির বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান

Image

অমিতাভ বচ্চনের ৮০তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মুম্বাইয়ে এই মেগাস্টারের মুক্তি পাওয়া সিনেমা ‘গুডবাই’র প্রতিটি টিকেটের দাম রাখা হয় ৮০ রুপি। অভিনব এই উদ্যোগটি নেন সিনেমার প্রযোজক একতা কাপুর

Image

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নভেম্বরে মুক্তি পেতে যাওয়া বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত ‘উঁচাই’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেন অমিতাভ বচ্চন। লেখেন- “দেখুন, রাজশ্রী ফিল্মসের বিশেষ ছবি