১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

মাধুরী সহজ প্রকৃতির মানুষ: সঞ্জয় কাপুর

তরুণ অভিনেতা-অভিনেত্রীদের ‘কাজে মনযোগী মাধুরীর‘ কাছ থেকে অনেককিছু শেখার আছে বলে মনে করেন অভিনেতা। 

মাধুরী সহজ প্রকৃতির মানুষ: সঞ্জয় কাপুর

সঞ্জয় কাপুর ও মাধুরী দীক্ষিত

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 07:27 PM

Updated : 10 Jun 2023, 07:27 PM

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সাথে নিজের কাজের অভিজ্ঞতা স্মরণ করেছেন অভিনেতা সঞ্জয় কাপুর। কাজের ক্ষেত্রে মাধুরীকে বেশ সহজ মানুষ বলে মনে হয় তার।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার মুক্তি পেয়েছে সঞ্জয়ের সর্বশেষ সিনেমা ‘ব্লাডি ড্যাডি’। সেই সিনেমার প্রচারে গিয়েই মাধুরী প্রসঙ্গে অভিনেতা খোলামেলা কথা বলেন।

“একসাথে কাজ করার ক্ষেত্রে বেশ সহজ প্রকৃতির মানুষ মাধুরী,” বলেন তিনি।

এছাড়াও ‘রাজা’ সিনেমা মাধুরীর সঙ্গে শুটিংয়ের কিছু মনোরম স্মৃতিও স্মরণ করেন অভিনেতা।

পুরনো খবর:

অথচ মাধুরী চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট হতে
দীর্ঘ ১৭ বছর পর পর্দায় একসঙ্গে অনিল-মাধুরী

সঞ্জয়ের ভাষ্যে, “মাধুরীর সাথে ১৯৯৩ সালের জানুয়ারিতে উটির এক বাগানে ‘জারা ফির সে কেহনা’ গানের শুটিং করেছিলাম। তখনো সে সুপারস্টার হয়ে ওঠেনি। তবে তাকে সহজ মানুষ মনে হয়েছিল, যার সাথে আরামে কাজ করা যায়। এরপর ‘মোহাব্বত’ ও ‘দ্য ফেম গেম’ এ জুটি বেঁধে কাজ করি। তখনও একই রকম ছিলেন তিনি। তার সাথে দারুণ কর্মময় সময় পার করেছি আমি।”

অভিনেতা আরও বলেন, কোনো প্রচারণা, সাক্ষাৎকার ও রিয়েলিটি শোতে দেখা হলেই তারা খুনসুটি মেতে ওঠেন। কারণ সুপারস্টার হওয়ার পরও মাধুর বিনয়ী একজন মানুষ।

তরুণ অভিনেতা-অভিনেত্রীদের মাধুরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন সঞ্জয়। কারণ নিজের কাজে মাধুরী খুব মনোযোগী। ক্যামেরা বন্ধ থাকলেই তিনি বন্ধুসুলভ হয়ে ওঠেন।

শুটিং সেটে মাধুরীর ব্যক্তিত্ব বোঝাতে অভিনেতা বলেন, “তাকে ‘দ্য ফেম গেম’ এর শটের পরে ভ্যানে কিংবা বই নিয়ে এক কোণে বসে থাকতে দেখিনি। এত বড় তারকা হওয়া সত্ত্বেও সবাইকে সাথে নিয়ে চলার মতো বিষয়টি সত্যি অবাক করার মতো।”

সঞ্জয় অভিনীত আলি আব্বাস জাফর পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্লাডি ড্যাডি’ তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ কাপুর, রনিত রায় ও রাজীব খান্ডেলওয়াল।