০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

08 Nov 2026, 09:06 AM

উইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ‍্য বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া অপরাজিত ২৪২ রানের সৌজন‍্যে সিলেট টেস্টে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। এবার দায়িত্ব বোলারদের কাঁধে। ওয়েস্ট ইন্ডিজকে কম রানে থামাতে হবে তাদের। পাশাপাশি ওই রান তাড়ার জন‍্য হাতে রাখতে হবে যথেষ্ট ওভার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। রোববার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

এখনও ২৩ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

১৩ বলে এক চারে ৫ রান করেছেন ব্র‍্যান্ডন কিং। ১১ বলে ২ রানে খেলছেন জশুয়া দা সিলভা। সকালে প্রায় নতুন বল সামলানোর চ‍্যালেঞ্জ তাদের সামনে।

দিনের প্রথম ওভারেই দুটি রিভিউ হারিয়েছে বাংলাদেশ। উইকেট এখনও ব‍্যাটিংয়ের জন‍্য বেশ ভালো। তাই ভালো বোলিং করে উইকেট নেওয়ার পথ বের করে নিতে হবে হাসান মাহমুদ, তাইজুল ইসলামদের।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৬

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৬

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪ ওভারে ৭/০ (কিং ৫*, দা সিলভা ২*; তাসকিন ২-০-৭-০, হাসান ১-১-০-০, তাইজুল ১-১-০-০)

লাইভ ব্লগে স্বাগত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।