১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিনেমায় পরিশ্রমিক নেবেন না রণবীর, তবে…

আগামী বছর জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবার কথা রয়েছে। যেখানে আলিয়া ভাটের বিপরীতে মূখ্য চরিত্রে দেখা যাবে রণবীর।

সিনেমায় পরিশ্রমিক নেবেন না রণবীর, তবে…

রণবীর সিং ও সঞ্জয় লীলা বানসালি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 07:32 PM

Updated : 05 Jun 2023, 07:32 PM

গুঞ্জন রটেছে, সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘বৈজু বাওরা’ তে অভিনয়ের জন্য পরিশ্রমিক নেবেন না অভিনেতা রণবীর সিং। 

ভারতের সংবাদমাধ্যমে খবর এসেছে, বেশ কয়েক বছর ধরে নানা কারণে চর্চায় থাকা সিনেমাটির নির্মাণ শুধু তহবিল সংক্রান্ত সমস্যার কারণেই ২০২৪ পর্যন্ত পিছিয়েছেন বানসালি। 

এমন অবস্থায় তাই পারিশ্রমিক নেবেন না রণবীর। তবে একেবারে শূন্যহাত হচ্ছেন না অভিনেতা। পারিশ্রমিকের পরিবর্তে বরং লভ্যাংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। 

কোভিড পরবর্তী সময়ে অনেক অভিনেতা পারিশ্রমিকের পরিবর্তে মুনাফার অংশ পেতেই স্বাচ্ছ্বন্দ্য বোধ করেছেন। সেক্ষেত্রে ‘বৈজু বাওরা’ বক্স অফিসে সাফল্য পেলে রণবীর তার পারিশ্রমিকের সমতুল্য আয় করবেন। 

আগামী বছর জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করবেন রণবীর। 

বানসালির সাথে এর আগেও ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ এর মতো সিনেমায় কাজ করেছেন রণবীর। অভিনেতা নিজের ক্যারিয়ারে বানসালিকে ‘লাকি চার্ম’ বলেই মনে করেন।