৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সন্তানের অপেক্ষায় সানা, জানালেন অভিজ্ঞতা

গর্ভাবস্থার শেষ মাসে এসে সারাদিনই কিছুটা ‘অবসাদে’ ভুগছেন; ভালোমতো ঘুমাতে পারছেন না বলে জানালেন সাবেক এই অভিনেত্রী।

সন্তানের অপেক্ষায় সানা, জানালেন অভিজ্ঞতা

ছবি: পিংকভিলা

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2023, 07:55 PM

Updated : 01 Jul 2023, 07:55 PM

ভারতের রিয়ালিটি শো বিগ বসে অংশ নিয়ে আলোচনায় আসা সাবেক অভিনেত্রী সানা খান মা হতে চলেছেন, এ খবর পুরনো। বর্তমানে গর্ভাবস্থার শেষ মাসে আছেন সানা। এ সময় প্রথম মা হওয়ার আনন্দ ও চ্যালেঞ্জের বিষয়টি নিজেই জানালেন।

পিংকভিলা বলছে, সাবেক এই অভিনেত্রী তার গর্ভাবস্থার বিষয়টি সোশাল মিডিয়াতে ‘নিয়মিত’ শেয়ার করছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওতে সানা বলেন, গর্ভাস্থার এই শেষ মাসে এসে একটি বিশেষ সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। আর সেটি হলো তিনিই ভালোমতো ঘুমাতে পারছেন না।

ফলে সারাদিনই কিছুটা ‘অবসাদে’ ভুগছেন জানিয়ে তিনি বলেন, এই সময়ে সবারই এই সমস্যা দিয়ে যেতে হয় কিনা তা তিনি জানেন না। তবে তার সবসময় বিছানায় পড়ে থাকতে ইচ্ছে করে।

“আমি জানি না অনেকেরই এই সমস্যা হয় কিনা। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারি না। আমি খুব অলস হয়ে গেছি। এমন লাগছে যে এখন আবার ঘুমিয়ে পড়ি।”

এদিকে সানা খান ও তার ভক্তরা ছোট্ট শিশুর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সম্প্রতি সানা এক সাক্ষাৎকারে বলেছেন, তার ছোট্ট শিশুটিকে এই পৃথিবীতে স্বাগত জানাতে তিনি একই সঙ্গে 'সুখী, উত্তেজিত এবং ভীত' অনুভব করছেন।

“সব নতুন মায়েদের মতোই এই শেষ কয়েক সপ্তাহে আমি খুশি, উত্তেজিত, ভয় অনুভব করছি। আমি আমার বাচ্চাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

২০২০ সালে দীর্ঘ অভিনয় জীবনের ইতি টেনে ‘হঠাৎ ধর্মের পথে’ আসার ঘোষণা দেন বলিউড অভিনেত্রী সানা। এরপরই মুফতি আনাস সাইদকে বিয়ে করেন তিনি।

এর আগে ‘ওয়াজাহ তুম হো’ সিনেমা দিয়ে বলিউডে বেশ সাড়া ফেলেছিলেন সানা। তবে ওই সানার সঙ্গে বর্তমান সানার মিল খুঁজতে যাওয়া হবে বড্ড মুশকিলের কাজ।