২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানট সংগীতবিদ্যায়তনের সমাবর্তন শুক্রবার

সমাবর্তনে দশ শিক্ষাবর্ষের ৪৮০ জন সফল শিক্ষার্থী অভিজ্ঞানপত্র পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 03:56 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ছায়ানট সংগীতবিদ্যায়তনের ১৪২১-১৪৩০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষাসমাপনী অভিজ্ঞানপত্র দেওয়া হবে শুক্রবার। 

ছায়ানট সংস্কৃতি-ভবনে বিকাল সাড়ে ৪টায় এ আয়োজন শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমাবর্তনে দশ শিক্ষাবর্ষের ৪৮০ জন সফল শিক্ষার্থী অভিজ্ঞানপত্র পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ষাট থেকে আশির দশকের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী অধ্যাপক ফাহ্‌মিদা খাতুন।

সমবেত সকলকে স্বাগত জানাবেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। সভাপতিত্ব করবেন ছায়ানট সভাপতি সারওয়ার আলী।

ছায়ানট জানায়, মহামারী এবং দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে নিয়মিতভাবে সমাবর্তন আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি। তাই এবার একসঙ্গে দশ বছরের সমাবর্তন হচ্ছে।