২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কথা দিলাম' আসছে ১৩ প্রেক্ষাগৃহে

এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম।

'কথা দিলাম' আসছে ১৩ প্রেক্ষাগৃহে

‘কথা দিলাম’ সিনেমার দৃশ্যে সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 02:52 PM

Updated : 09 Feb 2023, 02:51 PM

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ‘ভালোবাসার’ সিনেমা আসছে ‘ভ্যালেন্টাইনস ডের’ আগে; শুক্রবার দেশের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কথা দিলাম’।


এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম।

‘বিডি২৯মাল্টিমিডিয়া’ নিবেদিত এবং জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব; সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।


নির্মাতা রাকিবের প্রত্যাশ সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

“একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বই দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তবে বর্তমানে এ ধরনের সিনেমা তেমন একটা নির্মিত হচ্ছে না। কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।”


‘কথা দিলাম’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে কেয়ার।

তিনি বলেন, “আমার চরিত্রটি বেশ বিচিত্র এবং চরিত্রটির প্রাণ প্রতিষ্ঠায় যথেষ্ট শ্রম দিতে হয়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এটি ভিন্ন স্বাদের একটি গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।”

সিনেমার গল্প নিয়ে আত্মবিশ্বাসী অভিনেতা জামশেদ শামীম। তিনি বললেন, “ভালো গল্প ও নির্মাণ হলেই দর্শক সিনেমা উপভোগ করে। অভিনেতা হিসেবে বুঝি গল্প ও চরিত্র। এটি তেমনই। গল্পটি চমৎকার, গানগুলো ভালো লাগার মতো। সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ করব।”

এ সিনেমায় আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা।

নির্মাতা জানান, সিনেমায় পাঁচটি গান রয়েছে। সবগুলো গানই লিখেছেন জসিম উদ্দিন আকাশ। গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।