২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

নিজের লেখা-সুরে নদীর নতুন গান ‘তুমিহীনা’

শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 10:56 AM

Updated : 10 Sep 2026, 12:46 PM

‘তুমিহীনা’ শিরোনামের নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে  বুধবার থেকে শোনা যাচ্ছে গানটি।  

গানের কথা লিখেছেন নদী নিজেই, সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা। সুর ও সংগীতায়োজনেও ছিলেন হৃদয়। গানের রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান আর ভিডিও পরিচালনা করেছেন সোহেল রাজ।      

‘তুমিহীনা’ নিয়ে নদী বলেন, “গানটি আমার কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ। আমার নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিয়েই গানটি করেছি। গান লেখা বা সুর করার কাজগুলো আমি বেশকিছু সময় ধরেই করে আসছি। আমি আনন্দিত নিজের ভালো লাগার একটি  কাজ করতে পেরে। আশা করছি গানটি দর্শকের ভালো লাগবে।”

‘তুমিহীনা’ গানটি নির্মিত হয়েছে ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে। আর ইউটিউব ছাড়াও স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আন্তর্জাতিক বেশকিছু মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে গানটি।

নদীর কণ্ঠে ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’ এবং ‘পোড়ামন ২’ সিনেমায় গাওয়া ‘সুতো কাটা ঘুড়ি’সহ বেশ কিছু গান শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে।