২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘খুনে’ রূপে অন্য শাকিব

২ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি সুর, সংগীতায়োজন ও প্রোগ্রামিং করেছেন নাভেদ পারভেজ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 11:13 AM

Updated : 10 Sep 2026, 12:48 PM

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা 'তুফান' এর গান 'লাগে উড়া ধুরা' নিয়ে আলোচনার মধ্যে প্রকাশ হয়েছে এর টাইটেল ট্র্যাক। সেখানে শাকিবকে নির্মাতা তুলে ধরেছেন অন্য রূপে। গানের কথা-সুর এবং গায়কি ও দৃশ্যায়নেও আছে ভিন্নতা। ২ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি সুর, সংগীতায়োজন ও প্রোগ্রামিং করেছেন নাভেদ পারভেজ। কথা লিখেছেন তাহসান শুভ, গেয়েছেন আরিফ রহমান জয়। বুধবার রাতে আলফা আই, এসভিএফ ও চরকির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজসহ সিনেমার পরিচালক, নায়ক-নায়িকার ফেইসবুক পেইজে একযোগে প্রকাশিত হয় গানটি। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমাটিতে শাকিব খান ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই। 'তুফান' আসছে কোরবানির ঈদে।