২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ যাচ্ছেন বাংলাদেশের মুনতাসির

যেখানে বিভিন্ন দেশ থেকে আসা তরুণ চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য কর্মশালা পরিচালনা করবেন মুনতাসির।

‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ যাচ্ছেন বাংলাদেশের মুনতাসির
ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ইরানের ৪৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন কাজী মাহাদী মুনতাসির। 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎসবে ‘ট্যালেন্ট ক্যাম্পাস’ মেন্টর হিসেবে অংশ নিতে যাচ্ছেন তিনি। যেখানে বিভিন্ন দেশ থেকে আসা তরুণ চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য কর্মশালা পরিচালনা করবেন তিনি। 

কর্মশালার বিষয় হচ্ছে ‘বাংলা চলচ্চিত্রে কাব্যিক ভাবনা ও তার নান্দনিক প্রকাশ’।  

ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ইরানের ঐতিহাসিক সাংস্কৃতিক রাজধানী সিরাজ শহরে। বুধবার থেকে শুরু এই উৎসব চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। 

মুনতাসির বলেছেন, এই ক্যাটাগরিতে তিনি একমাত্র বাংলাদেশি, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ প্ল্যাটফর্মে মেন্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। 

পাশাপাশি তার নির্মিত একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। মধ্যপ্রাচ্যের এ উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে প্রতি বছর ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইতালি, রাশিয়া, চীন ও জাপানসহ বিভিন্ন দেশের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন। 

মুনতাসির গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগে কর্মরত আছেন এবং চলচ্চিত্র প্রযুক্তি, সৃজনশীল শিক্ষা ও গবেষণার সংযোগস্থলে সক্রিয়ভাবে কাজ করছেন।

এর আগে, ২০১৮ সালে এই উৎসবে ‘ট্যালেন্ট ক্যাম্পাসে’ শিক্ষার্থী হিসেবে অংশ নিয়েছিলেন মুনতাসির। সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে এবার তাকে মেন্টর হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তার সঙ্গে আরও সাতজন আন্তর্জাতিক মেন্টর এবারের আয়োজন পরিচালনায় যুক্ত হচ্ছেন।