২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ের শিহরণ জাগাতে স্টার সিনেপ্লেক্সে আসছে ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’

২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তি পায়। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল। সবশেষ ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 04:15 PM

Updated : 03 Aug 2023, 05:58 PM

দুনিয়াজুড়ে ভৌতিক সিনেমার দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। পাঁচ বছরের মাথায় পর্দায় এসেছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম চলচ্চিত্র ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’।  

ঢাকার স্টার সিনেপ্লেক্সে শুক্রবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। 

২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তি পায়। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল। সবশেষ ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। 


‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’ এর চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজক হিসেবে রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন, জেমস ওয়ান এবং ওরেন পেলি। অভিনয় করেছেন টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর এবং রোজ বাইর্ন।  

গত মাসে ছবির ট্রেলার প্রকাশ পায়। ল্যামবার্ট পরিবারের ভুতুড়ে গল্পের উপসংহারের আভাস দেয় ট্রেলারটি। সেখানে দেখা গেছে, দশ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার; বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য।  

চূড়ান্ত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখা গেছে, যা এই সিরিজের মূল রহস্যঘেরা চরিত্র।  

যতটুকু আভাস পাওয়া যায় তাতে বোঝা যায়, ভক্তদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর নির্মাতারা।