২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াকে নিয়ে সিনেমা

জিয়া খানের আত্মহত্যার ঘটনা অবলম্বনে সিনেমা নির্মিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 12:08 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

বলিউডি অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন একজন চলচ্চিত্র নির্মাতা। খবর জি মিডিয়া ব্যুরোর।

একটি প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বোল্ড বলিউড’ নামের ওই সিনেমায় তিনজন অভিনেত্রীর কথা তুলে ধরা হবে, যারা বলিউডে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।

নবাগত পরিচালক রিকশিত মাট্টা সম্প্রতি এ বিষয়ে বলেন, “জিয়া খানের দুঃখজনক মৃত্যু প্রতিটি মিডিয়াতে উঠে এসেছে। তার প্রেম কাহিনিও আলোচিত হচ্ছে সবার মুখে মুখে। বলিউডের সাফল্য অনেকের কাছেই অধরা থেকে যায়। আর এর পিছনেও লুকিয়ে থাকে অনেক কাহিনি। আমার সিনেমায় আমি বলিউডের রঙিন দুনিয়ার পিছনের কাহিনিটুকুই তুলে ধরার চেষ্টা করব।”

মাট্টা আরও বলেন, “আমার সিনেমায় একজনের চরিত্র আমি জিয়া খানের ঘটনা অবলম্বনে সাজাব। তার ক্যারিয়ার এবং জীবনের কিছু দিক ফুটিয়ে তুলব আমি।”

৩ জুন জুহু অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলিউডি অভিনেত্রী জিয়া।