২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের কবলে হৃত্তিক-ক্যাটরিনা

ব্যাংককে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শ্যুটিংয়ে ঝড়ের কবলে হৃত্তিক রোশান এবং ক্যাটরিনা কাইফ।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 11:27 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

হলিউডি সিনেমা ‘ডে অ্যান্ড নাইট’-এর বলিউডি রিমেক ‘ব্যাং ব্যাং’-এর শ্যুটিংয়ের কাজে এখন ব্যাংককে ব্যস্ত সময় কাটাচ্ছেন হৃত্তিক রোশান এবং ক্যাটরিনা কাইফ। সেখানেই সম্প্রতি সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন ওই শিল্পীজুটি। খবর জি মিডিয়া ব্যুরোর।

এক প্রভাবশালী সংবাদপত্রের খবর অনুযায়ী, মাঝসমুদ্রে একটি স্পিডবোটে চলছিল সিনেমাটির একটি বিশেষ দৃশ্যের শ্যুটিং। ঠিক ওই সময়েই হৃত্তিক এবং ক্যাটরিনার নৌকার উপর আছড়ে পড়ে প্রায় সাড়ে চার ফুট উচ্চতার ঢেউ। তবে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকার কারণে তেমন কোনো ক্ষতি হয়নি তাদের।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় অনেকগুলো অ্যাকশন দৃশ্যে দেখা যাবে হৃত্তিক এবং ক্যাটরিনাকে। পরিচালকের ভাষ্য অনুযায়ী, হলিউডি সিনেমা ‘অ্যাভাটার’-এর মতোই বেশকিছু চমকপ্রদ দৃশ্যের অবতারণা করা হবে এতে। চলতি বছরের শেষ নাগাদ মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।