২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশমীতে ‘শারদ আনন্দে’ অপু বিশ্বাস, সঙ্গী বাপ্পি

বিজয়া দশমীর রাতে বিটিভিতে প্রচারিত হবে এই অনুষ্ঠান।

দশমীতে ‘শারদ আনন্দে’ অপু বিশ্বাস, সঙ্গী বাপ্পি

অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী উপস্থাপনা করবেন শারদ আনন্দের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2022, 11:00 PM

Updated : 04 Oct 2022, 11:01 PM

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে দুর্গাপূজার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’।

এবারের আয়োজনের বড় চমক থাকছে উপস্থাপনায়। এই প্রথম এই অনুষ্ঠানে একসঙ্গে উপস্থাপক হয়ে আসছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। 

নাচ, গান, সেলিব্রেটি আড্ডা, ফ্যাশন শো ও তথ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে এবারের শারদ আনন্দ।

Image

এই প্রথম একসঙ্গে উপস্থাপনায় অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী

দুর্গাপূজার বিজয়া দশমীতে বুধবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে এই অনুষ্ঠান।

জগদীশ এষের পরিকল্পনায় এটি গ্রন্থনা করেছেন সুমন সাহা। প্রযোজনা করেছেন এল রুমা আকতার।

বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজা উপলক্ষে একটি নতুন গান তৈরি করা হয়েছে। যেটি লিখেছেন কনিষ্ক শাসমল। গোলাম সারোয়ারের সুর ও সঙ্গীতে গেয়েছেন সন্দীপন দাস, সুস্মিতা সাহা, সপ্নীল রাজীব ও অনন্যা আচার্য্য। এছাড়াও দ্বৈত গান গাইবেন প্রিয়াংকা গোপ ও সমরজিৎ।

আরতী নৃত্য পরিবেশন করবেন প্রান্তিক দেব ও তার দল। থাকছে বিশেষ আয়োজন শীবের গাজন। শীবের গাজন পরিবেশন করেছেন প্রিয়াংকা সরকার ও তার দল।

Image

শারদ আনন্দে নাচ নিয়ে আসবেন চিত্রনায়িকা ভাবনা

 পূজার আরেকটি বিশেষ আয়োজন আবীর খেলা। অনুষ্ঠানে আবীর খেলা নিয়ে আসবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা। দলীয় এ নৃত্যটির পরিচালনা করেছেন অনিক বোস।

সেলিব্রেটি আড্ডায় অংশ নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, সাংবাদিক মুন্নী সাহা, অডিশনাল এসপি (সিআইডি) মৃণাল কান্তি সাহা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দুর্বা হালদার। সবশেষে থাকছে বাউলা ব্যান্ডের পরিবেশনায় একটি গান।