২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

'বাংলা বাউল ফোক ভোকালে' কণ্ঠ দিয়েছেন বাউলশিল্পী বেবি আখতার ও লোকমান সিদ্দিকী।

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’
আরমীন মুসা। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 09:50 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

বিশ্বের অন্যতমশীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’ এ প্রকাশ হয়েছে দেশের সংগীতশিল্পী আরমীন মুসার ‘বাংলা বাউল ফোক ভোকাল’ শিরোনামের একটি নতুন প্রজেক্ট।

ভারতীয় সুরকার ধ্রুব গোয়েলের লেবেল আরহর সঙ্গে যৌথভাবে তৈরি এই সংগীত সংগ্রহটি বাংলার শত বছরের পুরোনো আধ্যাত্মিক লোকসংগীত, বাউলসংগীতের আবেগ ও গভীরতাকে আধুনিক বৈশ্বিক সংগীতের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।

এই প্রজেক্টের মিউজিকগুলো যে কোনো ইলেকট্রনিক সংগীত, চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ডিজাইনসহ নানা মাধ্যমে সংগীত আয়োজন করতে ব্যবহার করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মুসা।  

'বাংলা বাউল ফোক ভোকালে' কণ্ঠ দিয়েছেন বাউলশিল্পী বেবি আখতার ও লোকমান সিদ্দিকী। প্রযোজনা করেছেন মুসা। সাউন্ড মিক্সড করেছেন ইফতেখারুল আলম শুভ।

মুসা বলেন, "বেবি আখতার ও লোকমান সিদ্দিকী দুইজনেই ভালো গেয়েছেন। তাদের কণ্ঠে বাংলার বাউল ধারার আধ্যাত্মিক, কাব্যিক ও স্বতঃস্ফূর্ত বৈশিষ্ট্য গভীরভাবে ফুটে উঠেছে। এই প্রকল্পের মাধ্যমে বাউলসংগীতকে শুধু সংরক্ষিত লোকঐতিহ্য হিসেবে নয়, বরং আধুনিক প্রযুক্তির সঙ্গে মানানসই একটি নতুন ধারারূপে উপস্থাপন করা হয়েছে।"

এর আগে ব্রিটিশ-বাংলাদেশি সুরকার ও প্রযোজক কিশোন খান তার একটি প্রজেক্টে বেবি আখতারকে নিয়ে কাজ করেছেন।