মুখোমুখি শাহরুখ-সালমান
২০১৬ সালের ঈদ-উল-ফিতরে বক্স-অফিসে দেখা যাবে দুই খানের লড়াই। একই সঙ্গে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের 'রাইস' এবং সালমান খানের 'সুলতান'।
২০০৯ সালে 'ওয়ান্টেড'-এর মুক্তির পর থেকে সাধারণত প্রত্যেক ঈদেই মুক্তি পাচ্ছে সালমানের সিনেমা। এ বছরও তার ব্যতিক্রম ঘটছে না । আসছে ঈদ-উল-ফিতরে মুক্তির অপেক্ষায় আছে সালমানের 'বাজরাঙ্গি ভাইজান'।
তবে আগামী বছর ঈদ মৌসুমে বক্স-অফিসে দখলদারী ফলাতে আসবেন শাহরুখও, তার বহুল প্রতীক্ষিত সিনেমা 'রাইস' নিয়ে।
ফারহান আখতার প্রযোজিত 'রাইস' ২০১৬ সালের ঈদে মুক্তি পাচ্ছে সালমানের সিনেমা 'সুলতান'-এর সঙ্গে, তাও আবার একই তারিখে।
প্রথমবারের মত বক্স-অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই খান। বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, যে কোনো একটি সিনেমার মুক্তির তারিখ বদলে দেয়া উচিত, নাহলে দুটি সিনেমারই ব্যবসায়িক সাফল্যে এর প্রভাব পড়তে পারে।
'সুলতান'-এর নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও 'রাইস'-এর অন্যতম প্রযোজক রিতেশ সিধওয়ানি হিন্দুস্তান টাইমসকে জানান, কোনোভাবেই বদল হবে না 'রাইস'-এর মুক্তির তারিখ।
